শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ইরান–ইসরায়েল উত্তেজনা: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল উত্তেজনা: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান–ইসরায়েল উত্তেজনা: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দোহা

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের সব সময় প্রয়োজনীয় নথি ও জরুরি সামগ্রী সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কাতার আইডি, স্বাস্থ্য কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবার।

এছাড়া কাতারের প্রচলিত আইন মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা সংশ্লিষ্ট ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্যও সতর্ক করা হয়েছে, কারণ এটি দেশটির আইনের পরিপন্থী।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ অথবা ই-মেইল mission.doha@mofa.gov.bd–এ যোগাযোগ করতে বলা হয়েছে।