প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিদলের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সরকারি বাসভবন ‘যমুনা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।