শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ইরান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলার ঘটনাও ঘটে।

এর জবাবে ইরান ইসরায়েল এবং আশপাশের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।