শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতসুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অবসরে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অবসরে

favicon
ভোরের আলো ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অবসরে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাংবিধানিকভাবে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন; ওই দিন ছিল তার শেষ কর্মদিবস।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকেও তাকে বিদায় জানানো হয়।

বিচারপতি আসাদুজ্জামান বিদায়ী বক্তব্যে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“বার ভালো হলে বেঞ্চ ভালো হবে। বেঞ্চ ভালো হলে কোর্ট ভালো হবে। অনেক সময় কোনো বিচারকের আদেশ কারও মনঃপূত নাও হতে পারে। এজন্য উচ্চ আদালত রয়েছে। কিন্তু এজন্য বিচারকের সঙ্গে কোনোভাবেই অসদাচরণ করা যাবে না।”

বর্তমানে আপিল বিভাগে আছেন পাঁচজন বিচারপতি—প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন।