শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্য উত্তেজনা: চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য উত্তেজনা: চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য উত্তেজনা: চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত সব নির্ধারিত ফ্লাইটের মধ্যে সাতটি আগমনী এবং তিনটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে, যেগুলো দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলে চলাচলকারী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এর ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অনেক যাত্রী আটকা পড়েছেন এবং অনিশ্চয়তার কারণে কেউ কেউ বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।

যেসব যাত্রীর ফ্লাইট গভীর রাতে নির্ধারিত ছিল, তাদের আপাতত বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এই বিমানবন্দর থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত হয়।