সারা দেশে পাঁচ দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা বেশিরভাগ সময় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা বড় পরিবর্তন হবে না।