মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।
মন্ত্রণালয় রবিবার (১ মার্চ) জানায়, প্রবাসে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি সমস্যায় পড়ে, তবে তারা কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। এই নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।