শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে দেশের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চলমান যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের জীবন-নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসাই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দ্রুত শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।