শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

মার্চ মাসে দেশে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ঝড় এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ইতিবাচক দিক হলো, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।