শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের শোক, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের শোক, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের শোক, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে লক্ষ্য করে হামলায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

সোমবার (২ মার্চ) দেওয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এতে সরকার গভীরভাবে মর্মাহত। পাশাপাশি ইরান-এর ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত কখনো স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধের সমাধান সম্ভব।

এর আগে ইরানে ইসরায়েলযুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক হামলার পর আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।