শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়অভিবাসী ভিসা স্থগিত, তবে ভিজিট ভিসা চালু: জানাল ঢাকার মার্কিন দূতাবাস

অভিবাসী ভিসা স্থগিত, তবে ভিজিট ভিসা চালু: জানাল ঢাকার মার্কিন দূতাবাস

favicon
ভোরের আলো ডেস্ক:
অভিবাসী ভিসা স্থগিত, তবে ভিজিট ভিসা চালু: জানাল ঢাকার মার্কিন দূতাবাস

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্রান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হলেও ভিজিট ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস

সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, অভিবাসী ভিসা প্রক্রিয়ায় সাময়িক পরিবর্তন আনা হলেও পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিজিট ভিসা আবেদন ও কার্যক্রমে কোনো বাধা নেই।

দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের নিয়মিত নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।