শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েনের নির্দেশ

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েনের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েনের নির্দেশ

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, কূটনৈতিক এলাকা ও মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করতে নিয়মিত পুলিশ ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।