শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়যুক্তরাজ্য চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ ঘোষণা করেছে

যুক্তরাজ্য চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ ঘোষণা করেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্য চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ ঘোষণা করেছে

যুক্তরাজ্য আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সব সময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভিসাব্যবস্থা অপব্যবহার করা যাবে না।”

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পুনর্মূল্যায়ন করা হবে। সরকারের মনে হয়েছে, এতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে কম আকর্ষণীয় হবে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস