ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ হাইকোর্টে
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে ছয়জন আইনজীবী রিটটি দায়ের করেন। অন্য আইনজীবীরা হলেন গোলাম কিবরিয়া, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে একই সঙ্গে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।