শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে এই ফ্লাইট চলবে।


বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।


১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী ফ্লাইট নম্বর বিএস-৩৪৯ এবং আবুধাবী–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।


আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ এয়ারওয়েজ-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এদিকে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে আছেন। তাদের আজ ৪ মার্চ দুবাই–ঢাকা বিশেষ ফ্লাইট (বিএস-৩৪২) যোগে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্র বা নিকটস্থ ভ্রমণ সংস্থায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।