শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নিউমোনিয়া থেকে সেরে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

নিউমোনিয়া থেকে সেরে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউমোনিয়া থেকে সেরে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান-এ নিজ বাসায় ফেরেন তিনি।

মন্ত্রীর একান্ত সহকারী শাহিদুজ্জামান জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, বাসায় ফিরলেও জরুরি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। প্রয়োজনীয় নথি পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বাসা থেকেই করছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালেও সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করেছেন তিনি।

এর আগে গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।