সাবেক তিন উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব
অন্তর্বর্তী সরকারের সাবেক তিন উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
তলব করা ব্যক্তিরা হলেন— উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট হিসাবগুলোতে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি।
চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টসংক্রান্ত সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।