শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদলের দুই নেতা সাময়িক অব্যাহতি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতা মো. মাহদীজ্জামান জ্যোতিকে সাময়িক অব্যাহতি দিয়েছে। জ্যোতি ঢাবি ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের ভাই।
গতকাল বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই দিন কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকেও তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।