শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

favicon
ভোরের আলো ডেস্ক:
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাই-এ আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

এ উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।