শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি বাড়িয়েছে সরকার। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ১৭ মার্চ পবিত্র শবে কদর-এর নির্ধারিত ছুটির পর ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদুল ফিতর-এর দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে আরও চার দিনের ছুটি থাকবে।

সব মিলিয়ে শবে কদর ও ঈদের ছুটি একসঙ্গে হওয়ায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা ৭ দিন বন্ধ থাকবে।