প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন এম এ মুহিত।
শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তন এ পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে।
স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যথাযথ তদারকি না থাকলে এই খাত মেগা দুর্নীতির ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই স্বচ্ছতা নিশ্চিত করে সব কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির কারণে অনেক রোগী ভোগান্তিতে পড়েন। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।