দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস
রাজধানী ঢাকাসহ সারা দেশের জন্য আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
একই সঙ্গে এ সময়ের মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৭ মার্চ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।