শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়হঠাৎ মানসিক স্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পরিদর্শন

হঠাৎ মানসিক স্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পরিদর্শন

favicon
ভোরের আলো ডেস্ক:
হঠাৎ মানসিক স্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পরিদর্শন

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

রোববার (৮ মার্চ) সকালে তারা জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম তাদের নজরে আসে।

পরিদর্শনের সময় হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান তারা। হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।