শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়জ্বালানি সাশ্রয়ে ২৬ মার্চে আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে ২৬ মার্চে আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সাশ্রয়ে ২৬ মার্চে আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না। তবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে গণহত্যা দিবস

তিনি আরও জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাংকিং খাতসহ সব ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে।

আইন-শৃঙ্খলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব ও অপরাধ আলাদা বিষয়। সব ঘটনাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়।