শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়পরিবেশ খাতে লুটপাট আর সহ্য করা হবে না: পরিবেশমন্ত্রী মিন্টু

পরিবেশ খাতে লুটপাট আর সহ্য করা হবে না: পরিবেশমন্ত্রী মিন্টু

favicon
ভোরের আলো ডেস্ক:
পরিবেশ খাতে লুটপাট আর সহ্য করা হবে না: পরিবেশমন্ত্রী মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অতীতে পরিবেশ খাতে যে লুটপাট ও অনিয়ম হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

রোববার (৮ মার্চ) সকালে ফেনী সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ও সংসদীয় এলাকায় এটি তার প্রথম সরকারি সফর।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরে পরিণত হয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পরিবেশের উন্নয়ন অত্যন্ত জরুরি। অতীতের দোষারোপে না গিয়ে দূষণ কমাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ইটভাটার দূষণ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, মাটি পোড়ানো ইট থেকে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর এক-দুই বছরে সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে পরিবেশ সুরক্ষায় ধাপে ধাপে ব্লক ইট ব্যবহারের দিকে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।