আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আজ সকাল ১১টার দিকে একটি তেলভর্তি জাহাজ দেশে পৌঁছেছে এবং দিনের মধ্যে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এর ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।