শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম অপসারণ

দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম অপসারণ

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম অপসারণ

সরকার ঢাকা ওয়াসা-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারী-কে অপসারণ করেছে।

রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়।

জানা গেছে, প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ ছিল। তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে তাকে ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এছাড়া দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এমন পরিস্থিতিতে তাকে ওয়াসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় সমালোচনাও সৃষ্টি হয়।

অন্যদিকে, প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।