“প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদির খুনিরা কী জানিয়েছে?”
ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে।
এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের মধ্যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালী জেলার বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজনের মধ্যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালী জেলার বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যান। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ভারতের বিভিন্ন এলাকায় ঘোরার পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান নেন।
পুলিশ জানিয়েছে, সুযোগ পেলে তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।