বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে দেশে ফেরানোর চেষ্টা: আইজিপি

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে দেশে ফেরানোর চেষ্টা: আইজিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে দেশে ফেরানোর চেষ্টা: আইজিপি

শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

আইজিপি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করেছেন।