নতুন সরকারের প্রথম কর্মদিবস: সচিবালয়ে দায়িত্ব শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শপথ গ্রহণের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে নতুন মন্ত্রিপরিষদও গঠন সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে তিনি সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস কার্যক্রম শুরু করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।