শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসা-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছা-র দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি সংস্থাটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে কানাডার বেগমপাড়া এলাকায় তার স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকার তথ্য সামনে আসে।

এদিকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে আব্দুস সালামকে অংশ নিতে নিষেধ করা হয়েছিল বলে জানা যায়।

বর্তমানে সিআইডি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে। জানা গেছে, ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা পেলেও তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে সেই আয়ের বড় ধরনের অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।