শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন মামুনুল হকের

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন মামুনুল হকের

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন মামুনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হন।

এর আগে বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।