শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই দেশে পৌঁছালো পরপর দুটি ডিজেলবাহী জাহাজ, জ্বালানি সংকটের আশঙ্কা কমল

মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই দেশে পৌঁছালো পরপর দুটি ডিজেলবাহী জাহাজ, জ্বালানি সংকটের আশঙ্কা কমল

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই দেশে পৌঁছালো পরপর দুটি ডিজেলবাহী জাহাজ, জ্বালানি সংকটের আশঙ্কা কমল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কমাতে দেশের চট্টগ্রাম বন্দরে পরপর দুটি ডিজেলবাহী জাহাজ ভিড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সিঙ্গাপুর থেকে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার প্রায় ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে। এর আগে সোমবার (৯ মার্চ) ‘শিউ চি’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী কয়েক দিনে আরো তিনটি ডিজেলবাহী জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে ‘এসপিটি থেমিস’ ১২ মার্চ প্রায় ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন, ‘র‍্যাফেলস সামুরাই’ ১৩ মার্চ এবং ‘চাং হাং হং তু’ ১৫ মার্চ প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

মোট পাঁচটি জাহাজে আনুমানিক ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন ডিজেল থাকবে, যা বর্তমান ব্যবহারের ধারা ধরে প্রায় এক মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। তবে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার কারণে সরকার গত রবিবার (৮ মার্চ) থেকে দৈনিক সরবরাহ কমিয়ে ৯ হাজার মেট্রিক টনে নামিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ধারাবাহিকভাবে নতুন চালান আসায় বাজারে তৈরি হওয়া জ্বালানি সংকট ও আতঙ্ক অনেকটাই কমবে এবং দেশের জ্বালানি মজুত পরিস্থিতি স্বাভাবিক থাকবে।