শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।


বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ৩ মিলিমিটার।