জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বুধবার ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এদিন প্রথমবারের মতো জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংসদ সচিবালয়ে অবস্থানকালে সংশ্লিষ্ট শাখাকে অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর তার নির্দেশনা অনুযায়ী ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।