শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতঢাকা–১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন

ঢাকা–১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা–১১ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।

বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ওই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিজয়ী হন। এর আগে আরও ৩০টির বেশি আসনের প্রার্থী নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।