শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিরোধীদের বিক্ষোভ, ওয়াকআউট

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিরোধীদের বিক্ষোভ, ওয়াকআউট

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিরোধীদের বিক্ষোভ, ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সংসদে ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ‘না, না, না’ বলে উচ্চস্বরে প্রতিবাদ জানান।

এর আগে রাষ্ট্রপতির সংসদে আগমনের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি করেন, রাষ্ট্রপতির এ ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

সংসদের প্রচলিত প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তবে এ ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।