শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে আরও ২৮ ফ্লাইট বাতিল, মোট ৪২৩

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে আরও ২৮ ফ্লাইট বাতিল, মোট ৪২৩

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে আরও ২৮ ফ্লাইট বাতিল, মোট ৪২৩

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪২৩টিতে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারজর্দান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার আন্তর্জাতিক বিমান চলাচলে।

বেবিচকের তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ-এর ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) এর ৪টি, গালফ এয়ার (বাহরাইন) এর ২টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি, ফ্লাইদুবাই-এর ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৪টি ফ্লাইট। মোট ২৮টি ফ্লাইট ওইদিন বাতিল করা হয়।