শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ঢাকায় ৪৭৫ ফ্লাইট বাতিল, আজ বন্ধ ২৪টি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ঢাকায় ৪৭৫ ফ্লাইট বাতিল, আজ বন্ধ ২৪টি

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ঢাকায় ৪৭৫ ফ্লাইট বাতিল, আজ বন্ধ ২৪টি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও। আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার (১৪ মার্চ) বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট। সব মিলিয়ে এদিন মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।