শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতসুপ্রিম কোর্ট পুনর্বহাল করল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

সুপ্রিম কোর্ট পুনর্বহাল করল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মূল রায়টি গত ২০ নভেম্বর দেওয়া হয়েছিল।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। এরপর ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপিত হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সময়ে ২০১১ সালের ওই রায়ের পুনর্বিবেচনার আবেদন হলে সর্বোচ্চ আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয়। পরে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।