বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।
সচিবালয়ে সোমবার (১৬ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের হাইকমিশনার বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।"