শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়সারা দেশে ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত, বজ্রসহ বৃষ্টির সতর্কতা

সারা দেশে ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত, বজ্রসহ বৃষ্টির সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
সারা দেশে ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত, বজ্রসহ বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, ৪৩ মিলিমিটার।