বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিমিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন শফিকুর রহমান

মিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন শফিকুর রহমান

রাজধানীর ঢাকার মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

শনিবার (২১ মার্চ) সকালে আয়োজিত ঈদ জামাতে তিনি অংশ নেন। সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ওই মাঠে সমবেত হন। তার উপস্থিতিকে ঘিরে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।