বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ঈদে পুলিশ সদস্যকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল

ঈদে পুলিশ সদস্যকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে পুলিশ সদস্যকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী, ভিডিও ভাইরাল

ঈদের আনন্দে পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি স্যালুট ও হাত মেলাতে এগিয়ে এলে প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে বুকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক আচরণে উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।