শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, পাশাপাশি দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।