শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার এক বিবৃতিতে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এসব দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে ব্যবস্থা নিতে হবে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি লেভেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর আগে বগুড়াতেও একটি ট্রেন দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাদেওয়ার নির্দেশ দিয়েছেন।

এছাড়া দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

কুমিল্লার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।”