শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন পরিকল্পনা
এক মাসের মধ্যে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ: সরকার
কর্মঘণ্টা বাঁচাতে ট্রাফিক উন্নয়নে জোর

সংবাদ:
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্পমেয়াদি পরিকল্পনা এপ্রিলের শেষ নাগাদ বাস্তবায়ন করা গেলে যানজট কিছুটা কমবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তিনি জানান, সভায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। লক্ষ্য হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে মানুষের কর্মঘণ্টা অপচয় কমানো।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকা শহর সচল রাখতে ট্রাফিক সমস্যা সমাধানে বিভিন্ন বিষয় চিহ্নিত করে আলোচনা হয়েছে।

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে যানজট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।