শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলনে ডা. জুবাইদা রহমানের বক্তব্য

ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলনে ডা. জুবাইদা রহমানের বক্তব্য

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলনে ডা. জুবাইদা রহমানের বক্তব্য

মার্কিন ফার্স্ট লেডি Melania Trump আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) United States Department of State-এ অনুষ্ঠিত এই সম্মেলনের ওয়ার্কিং সেশনে অংশ নেন তিনি। দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিতে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন ডা. জুবাইদা রহমান।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও প্রযুক্তিগত সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

নিজের বক্তব্যে ডা. জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে এই খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, শিশুদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।