বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিযারা বাংলাদেশ মানে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: রুহিন হোসেন প্রিন্স

যারা বাংলাদেশ মানে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: রুহিন হোসেন প্রিন্স

favicon
ভোরের আলো ডেস্ক:
যারা বাংলাদেশ মানে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: রুহিন হোসেন প্রিন্স

যারা বাংলাদেশকে স্বীকার করে না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ২৫ মার্চের কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিলের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রিন্স বলেন, “মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যায় না।” তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম স্বাধীনতা দিবস পালন করলেও তাদের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি। বরং আপোষমূলক অবস্থানের কারণে এসব শক্তি আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, “রাজনৈতিক দল সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য—যারা বাংলাদেশ মানে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।”

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান-এ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় তাদের সহায়ক বাহিনী—আলবদর, আলশামস ও রাজাকারদের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি উঠে আসে। তার মতে, এসব বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার নেই।

তবে তিনি উল্লেখ করেন, অন্য যেকোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত নয়।