বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিবঙ্গভবনে দুই তারেক রহমানের কুশল বিনিময়

বঙ্গভবনে দুই তারেক রহমানের কুশল বিনিময়

favicon
ভোরের আলো ডেস্ক:
বঙ্গভবনে দুই তারেক রহমানের কুশল বিনিময়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গভবন-এ আয়োজিত অনুষ্ঠানে এক ভিন্নধর্মী দৃশ্য দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে ডেকে নেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় প্রধানমন্ত্রী দূর থেকে ইশারায় ডাকলে মো. তারেক রহমান এগিয়ে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মো. তারেক রহমানের স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।